• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তানিয়া বৃষ্টি ‘আউট অব ডেঞ্জার’

প্রকাশিত: ১৮:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তানিয়া বৃষ্টি ‘আউট অব ডেঞ্জার’

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে নির্মাতা রায়হান খান গণমাধ্যমকে বলেন, তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। বলা যায়, এখন তিনি আউট অব ডেঞ্জার। স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিবারের সদস্য ছাড়া আপাতত কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগের দিন হাসপাতাল থেকে এই নির্মাতা জানান, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা, কখনো জ্বর-ঠান্ডায় ভুগছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: