খেলার মাঠ চাই শিরনামে গান লিখেছেন কবীর সুমন, গাইবেন আসিফ
রাজধানীর তেতুলতলার মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যেই আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ চাই প্রতিপাদ্যে গান লিখেছেন পশ্চিমবাংলার জনপ্রিয় গায়ক ও গীতিকার কবীর সুমন। গানটি গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। গানের কথাগুলো নিজের ফেইসবুকে শেয়ার করে আসিফ লিখেছেন- আসছে...। এরআগে সুন্দরকেই মানি ও সিরিয়ার ছেলে শিরনামে কবীর সুমনের লেখা ও সুরারোপ করা কয়েকটি গান গেয়েছেন আসিফ আকবর
কোথায় যাবে খেলতে
দুটি ডানা মেলতে
কোথায় যাবে উড়তে
হাতপা একটু ছুঁড়তে।
খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি।
রিয়েল এস্টেট এলো
শোবার ঘরে খেলো
ট্যাবের সঙ্গে খেলা
এই তো ছেলেবেলা।
খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি।
উড়ছে ঘুঁড়ি দূরে
নীল আকাশের সুরে
ডাকছে আকাশ শোনো
শুনছে না একজনও।
খেলার জায়গা নেই
ঘুঁড়িটা উড়বেই
তারই তালে তাল মিলিয়ে
আকাশটা ডাকবেই।
কথা/ সুর - শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমন
সঙ্গীত - উজ্জ্বল সিনহা
কন্ঠ - আসিফ আকবর



মন্তব্য করুন: