কিংবদন্তী মেরিলিন মনরো
মেরিলিন মনরো`র কোনো মুভি ফ্লপ নাই
সিনেমা নামের বিনোদন মাধ্যমটা আবিষ্কারের পর সৌন্দর্য আর অভিনয় দিয়ে সারাবিশ্বের কিশোর-তরুণ-বৃদ্ধদের যে মেয়েটা একা আঙুলের ডগায় নাচিয়েছিলো, তাঁর নাম মেরিলিন মনরো । আমেরিকান এই কিংবদন্তী অভিনেত্রী ১৯৫০ আর ১৯৬০ দশক মাতিয়ে রেখেছিলেন বিশ্ব মুভি জগৎ। এই রাজকন্যা হলিউডে এসেছিলেন সোনালী ফনা তুলে । সোনালী চুলের এই চঞ্চলা হরিণীর খ্যাতি ছিলো হল কাঁপানো আবেদনময়ী কমেডিতে । তাঁর সেন্স অফ হিউমার ছিলো বর্শার চেয়েও তীক্ষ্ণ ।

মেরিলিন মনরো'র কোনো মুভি ফ্লপ নাই । ১৯৬০ সালেই তাঁর মুভি কামিয়েছিলো প্রায় ২০০ কোটি টাকা । টানা একটা দশক তাঁর জনপ্রিয়তার আশেপাশে কেউ ভিড়তেই পারেনি । সমাজের এমন কোনো হাই প্রোফাইল ব্যক্তি ছিলো না , যারা তাঁর প্রেমের জন্য আকুল ছিলো না । প্রেসিডেন্ট কেনেডির সাথে তাঁর মধুর সম্পর্ক ছিলো আলোচিত ।

সদা লাস্যময়ী এই অভিনেত্রীর মনের গভীরে যে বিশাল একটা বিষাদের সমুদ্র ছিলো , তার খবর কেউ রাখেনি । রাখার প্রয়োজনও মনে করেনি । মাত্র ৩৬ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটে তাঁর । মৃত্যুটা ছিলো রহস্যপূর্ণ । আমরা তাঁকে আন-প্যারালাল জীবন্ত কিংবদন্তী হিসেবেই দেখতে ভালোবাসি ।



মন্তব্য করুন: