সুবিশাল সাগরের মাঝেই নৌবাহিনীর সদস্যদের ইফতার ও নামাজ আদায়
চলছে পবিত্র রমজান মাস। আর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিজ নিজ সেক্টরে নিয়োজিত আছেন সামরিক বাহিনীর সদস্যরা। তেমনই এক দৃশ্য দেখা গেল নৌবাহিনীর সদস্যদের। সুবিশাল সাগরের মাঝেই চলন্ত জাহাজে সারছেন ইফতারি, সেখানেই পড়ছেন নামাজ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এমন দৃশ্যের দুটি ছবি ফেসবুকে প্রকাশ করেছে বাংলাদেশ নেভি।
সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে মাঝ সাগরে জাহাজের ডেকে সারিবদ্ধ বসে ইফতারি করছেন। এরপর সেখানেই একজনের ইমামতি নামাজ আদায় করছেন তারা।
ওই দুটি ছবির ক্যাপশনে লেখা রয়েছে, মাতৃভূমির সুবিশাল জলরাশির প্রতিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সদা সোচ্চার। হোক তা উত্তাল সাগর, প্রলয়ংকরী ঝড় কিংবা আত্মশুদ্ধির পবিত্র রমজান; নৌবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত।
সেখানে আরও লেখা হয়েছে নীল জলরাশির বঙ্গোপসাগরে নৌবাহিনীর সদস্যদের এক ব্যতিক্রমী ইফতার আয়োজন। সাথে যুক্ত করা হয়েছে চাঁদ-তারার ইমোজি।
বিভি/এজেড



মন্তব্য করুন: