• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চোখ রাঙাচ্ছে হাম সংক্রমণ, নতুন ভর্তি ২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৪, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে চোখ রাঙাচ্ছে হাম সংক্রমণ, নতুন ভর্তি ২২

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৪ জন। নতুন রোগী ভর্তি হওয়ার পর বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। একই সময়ে ২১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে, কেউ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়নি।

হাসপাতালের সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪৪৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, হামের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা। আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে জটিলতা কমানো সম্ভব।

তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি করছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: