• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু!

প্রকাশিত: ১৪:০৫, ১৩ মে ২০২৬

ফন্ট সাইজ
হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু!

সিলেটে তিন শিশুসহ ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত ২'শ রোগী। সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছে হাম ও রুবেলার প্রাদুর্ভাব।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে এক শিশু কানাইঘাটের আর অন্যজন সুনামগঞ্জের জগন্নাথপুরের। এ নিয়ে সিলেটে হামে ৩১ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯২ জন। ময়মনসিংহেও হামের পরিস্থিতি ভয়াবহ। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যু হয়েছে। জেলাটিতে এ নিয়ে চলতি বছর হামে মোট ৩১ শিশুর মৃত্যু হলো। মৃত দুই শিশুর মধ্যে একজন জামালপুর এবং অন্যজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। এছাড়াও, আইসোলেশনে নতুন ভর্তি হয়েছে আরও ২৩ শিশু। 

এছাড়াও, কুমিল্লায় হাম উপসর্গে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। যা নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ শিশুর। যা নিয়ে এখন পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হলো ৩৩ শিশুর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৭৬৮ জন।

বিভি/এমআর

মন্তব্য করুন: