• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হামে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু!

প্রকাশিত: ১৬:৫৯, ৩০ মে ২০২৬

আপডেট: ১৮:১১, ১৯ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
হামে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু!

প্রতীকী ছবি

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৮ জন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, মৃত শিশুদের মধ্যে ঢাকায় ৩ জন, সিলেটে ২ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ২ জন রয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। এর মধ্যে ৪৯৩ জন শিশু হামের উপসর্গে এবং ৯০ জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ জন শিশু। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৯ হাজার ৬১২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে ৮ হাজার ৯৯৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান ও চিকিৎসা সেবা জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিভি/এমআর

মন্তব্য করুন: