• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৫:৩১, ২ জুন ২০২৬

আপডেট: ১৮:১০, ১৯ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মৃতদের মধ্যে ৯০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। আর বাকি ৫০৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদিকে গত এক দিনে নতুন করে ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৬ জনে পৌঁছেছে।

একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: