• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হামে একদিনে ৮ শিশুর মৃত্যু!

প্রকাশিত: ১৮:৪০, ১৬ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
হামে একদিনে ৮ শিশুর মৃত্যু!

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি হাম প্রতিরোধে নির্ধারিত টিকাদান কর্মসূচিতে শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভি/এমআর

মন্তব্য করুন: