• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের

প্রকাশিত: ১৬:০৮, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৯, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃত এই চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে এক হাজার ৩১৪ জন হামে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৭৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণ দাঁড়াল দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ২৯৪ জনে।

গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে দুই লাখ দুই হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত