হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিসংখ্যানে এই মৃত্যুর ও আক্রান্তের তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ১০ হাজার ৩০ জন সন্দেহজনক হাম রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
বিভি/এআই













মন্তব্য করুন: