• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯

প্রকাশিত: ১৬:৪৭, ৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের। শনাক্তের হার দুই দশমিক ৬৩ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। 
 
রবিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪০ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামের দুইজন ও খুলনা বিভাগের দুইজন। 

আগের দিন শনিবার করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিলো ৩৬৮ জনের।
 

বিভি/এএন

মন্তব্য করুন: