• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

করোনায় মৃত্যুশূন্য দেশ টানা তিনদিন

প্রকাশিত: ১৭:০৬, ১৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৩২, ১৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
করোনায় মৃত্যুশূন্য দেশ টানা তিনদিন

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনেই অপরিবর্তিত আছে। এই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩৫ জন। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৭০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ।

আরও পড়ুন:

বিভি/এএন

মন্তব্য করুন: