• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

টিকা না নেওয়া মানুষগুলোই এখন করোনায় মরছে: স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: ২১:১৬, ২৪ জুলাই ২০২২

আপডেট: ২১:১৮, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
টিকা না নেওয়া মানুষগুলোই এখন করোনায় মরছে: স্বাস্থ্য অধিদফতর

করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। 

রবিবার (২৪ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
ভ্যাকসিন নেওয়ার পরও মারা যাবে না এমন কথা কখনো বলা হয়নি। কিছুটা হলেও সুরক্ষা দেবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

তিনি বলেন, করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। 

অনেকে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।  

বিভি/কেএস

বিভি/কেএস

মন্তব্য করুন: