• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতার করলে দারুণ হবে: ট্রাম্প

প্রকাশিত: ১৪:৪৩, ১০ জুন ২০২৫

ফন্ট সাইজ
ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতার করলে দারুণ হবে: ট্রাম্প

ছবি: হোয়াইট হাউসে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতার করা হলে তা দারুণ হবে। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হওয়ার পর এটি একটি অসাধারণ হুমকি। সোমবার (৯ জুন) হোয়াইট হাউসে ট্রাম্প তার মেরিন ওয়ান হেলিকপ্টারে করে পৌঁছানোর সময় হোমানের নিউসমকে গ্রেফতার করা উচিত কি-না জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘টমের জায়গায় আমি থাকলে এটা করতাম। আমার মনে হয় এটা দারুণ হতো’।

ট্রাম্প বলেন, তিনি লস অ্যাঞ্জেলেসের সংঘর্ষ রোধে ‘ভয়াবহ কাজ করেছেন’। নিউসমকে ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখুন, আমি গ্যাভিন নিউসমকে পছন্দ করি। সে একজন ভালো লোক। কিন্তু সে চরমভাবে অযোগ্য, এটা সবাই জানে। আমি গৃহযুদ্ধ চাই না, কিন্তু আপনি যদি এটি তার মতো লোকদের ওপর ছেড়ে দেন তবে গৃহযুদ্ধ বাধবে।’

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসে ৭শ’ সক্রিয়-কর্তব্যরত মেরিন মোতায়েন করার পর ডেমোক্র্যাট ট্রাম্পকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন। সূত্র: এনবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: