• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রথম ভাষণেই চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রকাশিত: ২১:২৫, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রথম ভাষণেই চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইরান লড়াই চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব’। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে, তখন এই বাহিনীই ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত কাজ করছেন।’

জ্বালানির বাজার নিয়েও মন্তব্য করেছেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, হরমুজ প্রণালি বন্ধই থাকবে। টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোজতবা খামেনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে।

তিনি উপসাগরীয় দেশগুলোকে নিয়েও কথা বলেছেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তারা কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে।

সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা।

বিভি/টিটি

মন্তব্য করুন: