• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

বিমান বিধ্বস্ত: প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা

প্রকাশিত: ২১:৩৪, ১২ জুন ২০২৫

আপডেট: ২১:৩৫, ১২ জুন ২০২৫

ফন্ট সাইজ
বিমান বিধ্বস্ত: প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ।আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া, বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবে তারা।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, " আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"

এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ৫ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু নিয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশে বিমানটি যাত্রা করেছিল। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুরো ভারতজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ-পাকিস্তানসহ বিশ্ব নেতারা শোকবার্তা জানিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: