• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ইরানের অন্তত ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের 

প্রকাশিত: ১৩:৪৫, ২৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
ইরানের অন্তত ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের 

ইরানের পূর্ব-পশ্চিম ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে ইসরাইল সেনাবাহিনী। দূর নিয়ন্ত্রিত বিমানের মাধ্যমে ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি দেশটির। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি পরিবহন বিমান এবং এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। 

ইসরাইল বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দরে হামলা চালিয়ে বিমান উড্ডয়ন কার্যক্রম এবং ইরান সেনাবাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম নস্যাৎ করে দিয়েছে। 

এদিকে ১০ দিন বন্ধ রাখার পর ইসরাইল তাদের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম চালু করেছে। তবে প্রত্যেক ফ্লাইটে যাত্রী পরিবহন সীমিত করা হয়েছে। 

সূত্র: আল জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2