• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত

প্রকাশিত: ১৮:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত

ভারতের ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রাথমিক প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফ্রান্সের উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান দাসো এভিয়েশন এসব যুদ্ধবিমান সরবরাহ করবে। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে বলেছে, প্রস্তাবিত চুক্তির মূল্য ধরা হয়েছে ৩ দশমিক ২৫ ট্রিলিয়ন রুপি (২৮ হাজার ৪০ কোটি ডলার)।

ভারতের বিমানবাহিনীর ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা গত কয়েক মাসে কমে ২৯-এ নেমে এসেছে; যা অনুমোদিত সংখ্যা ৪২-এর তুলনায় বেশ কম।

এদিকে ভারতের বিমানবাহিনীর সর্বোচ্চ ব্যবহৃত যুদ্ধবিমান মিগ–২১ গত সেপ্টেম্বরে অবসরে গেছে। আগামী কয়েক বছরে তাদের মিগ-২৯ এর কিছু প্রাথমিক সংস্করণ, অ্যাংলো-ফরাসি জাগুয়ার ও ফরাসি মিরাজ–২০০০ যুদ্ধবিমানও ধাপে ধাপে অবসরের পথে রয়েছে।

ভারত সোভিয়েত যুগের মিগ–২১ এর বিকল্প হিসেবে সম্প্রতি বিমানবাহিনীতে দেশে তৈরি তেজস যুদ্ধবিমান যুক্ত করেছে।

অপারেশন সিঁদুরের পর আবারো আলোচনায় রাফাল যুদ্ধবিমান। গত বছরে পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাতের পর বিরোধীদের তোপের মুখে প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে বেশ তৎপর মোদি প্রশাসন।

সম্প্রতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খাতটিতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবার, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত সরকার।

চুক্তিটি বাস্তবায়ন হলে ভারতের সামরিক বাহিনীতে রাফাল জেটের সংখ্যা হবে ১৭৬টি। এর আগেও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত।

ফ্রান্সের তৈরি পঞ্চম প্রজন্মের রাফাল আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিশ্বে পরিচিত। যুদ্ধবিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম।

বিভি/এসজি

মন্তব্য করুন: