আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের খবর
বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মতো ফলাফল ঘোষণাও বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। তারেক রহমানের বিএনপির বিপুল বিজয় উল্লেখ করে শিরোনাম করেছে বিদেশি একাধিক গণমাধ্যম।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর ভোট গণনার হালানাগাদ তথ্য দিয়েছে বিবিসি, আল-জাজিরা, এনডিটিভির মতো একাধিক গণমাধ্যমের ওয়েব সাইট। তারেক রহমানের বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে উল্লেখ করে হেডলাইন করেছে কাতারের সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ব্রিটিশ প্রচার মাধ্যম বিবিসি শিরোনাম করেছে-ভোট গণনায় জয়ে পথে বিএনপি। ভারতের এনডিটিভির ওয়েবসাইটে শুরুতেই ছিলো বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর। হেডলাইনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিপুল জয়। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিলো, খালেদা জিয়ার বিএনপির বড় জয়।
আনন্দবাজারে বিএনপির বিপুল জয়ের পাশাপাশি মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনিরের মতো জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের খবর গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।
তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম করেছে ব্রিটিশ আরেকটি গণমাধ্যম-রয়টার্স। এছাড়া, যুক্তরাষ্ট্রের দ্য নিউইর্ক টাইমস, তুরস্কের আনাদোলুসহ বিশ্ব গণমাধ্যমে এই নির্বাচনের পাশাপাশি ২০২৪ সালে জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: