• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ফোন, ফেসবুকে নরেন্দ্র মোদির উচ্ছ্বাস প্রকাশ

প্রকাশিত: ১৮:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানকে ফোন, ফেসবুকে নরেন্দ্র মোদির উচ্ছ্বাস প্রকাশ

ছবি: নরেন্দ্র মোদির পোস্ট (ফেসবুক থেকে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন মোদি।

স্ট্যাটাসে মোদি লেখেন— ‘জনাব তারেক রহমানের সাথে কথা বলতে পেরে আনন্দিত। নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই।

দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে মোদি লেখেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ শুধু সৌজন্য বিনিময় নয়—বরং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিতও।

গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের অধিকারী দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমি আমাদের উভয় জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

বিভি/এমআর

মন্তব্য করুন: