সৌদিতে দেখা গিয়েছে রমজানের চাঁদ
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটি জানায়, চাঁদের দেখা মেলায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা হবে।
‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।
তারা আরও বলেছে, মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতেই দেশটিতে রমজান শুরু হয়। বিশ্বের অনেক দেশ সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে রোজা পালন শুরু করে থাকে। তবে বিভিন্ন দেশের চাঁদ দেখার নিয়ম ও ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়ায় কোথাও কোথাও রোজা শুরুতে একদিন পার্থক্যও দেখা যায়।
বিভি/এসজি



মন্তব্য করুন: