• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এবার জর্ডান-সৌদি ঘাঁটিতেও যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার জর্ডান-সৌদি ঘাঁটিতেও যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

ছবি: সিটিজিএন

পরমাণু ইস্যুতে মধ্যপ্রাচ্যে রণতরী আর যুদ্ধবিমান মোতায়েনের পর এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতেও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বর্তমানে অন্তত ৬৬টি বিমান রয়েছে। এরমধ্যে ১৮টি এফ-থার্টি-ফাইভ যুদ্ধবিমান, ১৭টি এফ-ফিফটিন এবং ৮টি এ-টেন বিমান রয়েছে। ট্র্যাকার ব্যবহার করে এসব বিমানের তথ্য বের করে আনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আবারও সতর্ক করে বলেছেন, চুক্তি না করলে অতিতের যে কোনো হামলাকে ছাপিয়ে যাবে এবারের হামলা। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার আবারও পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ওমান।

ইরানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ছাড় দিতে রাজি তেহরান। তবে, শান্তিপূর্ণ কাজে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। সে বিষয়ে স্বীকৃতি চায় তেহরান। সূত্র: 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: