• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

এবার ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরাইল

প্রকাশিত: ১৭:৪৯, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরাইল

ছবি: সংগৃহীত

এই প্রথম ইরানের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসরাইলের বিমান বাহিনী। আজ বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরানে ইরানের যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে ইসরাইলি বিমান বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান।

বিধ্বস্ত হওয়া ইরানি বিমানটি একটি ইয়াক-১৩০ যুদ্ধবিমান। ১৯৯৬ সালে প্রথম এই সিরিজের বিমান তৈরি করা শুরু করে রাশিয়া। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিও রাশিয়ার তৈরি।

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের সংবাদ বেশ বিরল। কারণ হামলার ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনী মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। নিকট অতীতে যতোগুলো সংঘাতে ইরান জড়িয়েছে, প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। যুদ্ধবিমানের ওপর সেভাবে নির্ভরশীল নয় ইরান।

ইসরাইলের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি যুদ্ধবিমান ভূপাতিত হলো। -সূত্র : এএফপি

বিভি/এআই

মন্তব্য করুন: