• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

ফের ইসরাইলে মিসাইল ছুড়লো ইরান

প্রকাশিত: ০৯:৪২, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফের ইসরাইলে মিসাইল ছুড়লো ইরান

ছবি: সংগৃহীত

ইসরাইলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। গতকাল রাতে ইসরাইলকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বাংলাদেশ সময় রবিবার (৮ মার্চ) সকাল প্রায় ৭টার দিকে জানায়, নুতন মিসাইল হামলার প্রভাবে ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইরানের মিসাইল ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরাইলকে টার্গেট করেছে। তবে কোনো মিসাইল সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়। সূত্র: টাইমস অব ইসরাইল।

বিভি/এআই

মন্তব্য করুন: