• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত

প্রকাশিত: ১১:০১, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরাইলি বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরাইল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরাইলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন। আহত ৪০ জন। 

সাম্প্রতিক হিজবুল্লাহ–ইসরাইল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল। 

নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিলো ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরাইলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা। 

গতকাল শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরাইলিরা ভেবেছিলো নিখোঁজ ইসরাইলির দেহাবশেষ এখানে আছে। কিন্তু এখানে কিছুই ছিলো না।

বিভি/এআই

মন্তব্য করুন: