• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

এবার কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা করলো ইরান

প্রকাশিত: ১১:০৯, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা করলো ইরান

ছবি: সংগৃহীত

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাংক ও ভবনে আগুন ধরে যায়।

কুয়েত সরকার বলেছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে।

কুয়েত আরও জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। সূত্র: আল–জাজিরা, মিডল ইস্ট আই।


 

বিভি/এআই

মন্তব্য করুন: