ইরানকে আবারও সতর্ক করলো সৌদি আরব
ছবি: সংগৃহীত
ইরানকে সতর্ক করে সৌদি আরব বলেছে, হামলা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তেহরান নিজেই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা শুধু সৌদি আরবের ওপরই নয়, বরং উপসাগরীয়, আরব ও ইসলামি অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও চালানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বেসামরিক স্থাপনা যেমন: বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা প্রমাণ করে যে এসব আক্রমণের উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। এটি আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।
এছাড়া হামলা নিয়ে ইরানের দেওয়া যুক্তিকেও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি আরব তাদের ভূখণ্ড থেকে যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি মিথ্যা বলে জানিয়েছে।
তারা বলেছে, বিমানগুলো মূলত সৌদি আরব ও গলফ কোঅপারেশন কাউন্সিলের আকাশসীমাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষার জন্য আকাশ টহল দিচ্ছিলো।’
বিভি/এআই



মন্তব্য করুন: