• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আবারও ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করলো ইরান 

প্রকাশিত: ০৯:৪৫, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আবারও ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করলো ইরান 

ছবি: সংগৃহীত

দখলদার ইসরাইলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়।

মিসাইলের প্রভাবে উত্তর ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

এছাড়া প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

এর আগে গতকাল ইসরাইলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছিলো হিজবুল্লাহ ও ইরান। -সূত্র: টাইমস অব ইসরাইল।

বিভি/এআই

মন্তব্য করুন: