• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

আজই ইরানের আকাশে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হবে, ঘোষণা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশিত: ২২:২৯, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ২২:২৯, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আজই ইরানের আকাশে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হবে, ঘোষণা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।

পিট হেগসেথ বলেন, আজ ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার রাত।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, ‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’

ট্রাম্প যখন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তাঁর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন।

তথ্যসূত্র: আল জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন: