• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আল-আকসা বন্ধ রেখেও মুসলিমদের থামাতে পারলো না ইসরাইল, রাস্তায় ঈদের নামাজ আদায়

প্রকাশিত: ১৫:২৬, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৬, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আল-আকসা বন্ধ রেখেও মুসলিমদের থামাতে পারলো না ইসরাইল, রাস্তায় ঈদের নামাজ আদায়

৫৯ বছরের ইতিহাস ভেঙে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইল। এমনকি ইসিরাইলি সৈন্যরা ঘিরে রেখেছে মসজিদটি। তবে তাতেও থামানো যায়নি মুসলিমদের। সব বাধা উপেক্ষা করে আল আকসার সামনে রাস্তার উপরেই ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসলিমরা।

শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকেই আল আকসার সামনে জড়ো হন ফিলিস্তিনি মুসলিমরা। মুসল্লিরা আল আকসায় প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস হামলা করা হয়েছে। ইসরাইল বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ইসরাইলি সৈন্যদের রক্তচক্ষু উপেক্ষা করেই পুরান শহরের (ওল্ড সিটি) ভেতরে ঢুকতে না পারলেও যতটা সম্ভব কাছাকাছি জায়গায় জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেটাই হয়েছে। রাস্তার উপরেই নামাজ আদায় হয়েছে, ঈদের খুতবাও পাঠ হয়েছে।

এবার ঈদের সময় পূর্ব জেরুসালেমের পরিবেশ বেশ নিরব। সাধারণত ঈদের আগে যে ভিড় থাকে, এবার তা দেখা যায়নি—পুরো এলাকা প্রায় জনশূন্য ছিল।

ইসরাইল জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে মানুষের যাতায়াত সীমিত করে। পাশাপাশি ফিলিস্তিনি দোকানপাটও বন্ধ রাখতে বাধ্য করা হয়। শুধু ওষুধের দোকান ও জরুরি খাদ্যের দোকান খোলা ছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন: