যুদ্ধের ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের মেয়ে, সাহসী দৃশ্যে তোলপাড়
যুদ্ধের কারণে অস্থির বিশ্ব। মধ্যপ্রাচ্য, ইসরাইল, আফগানিস্তান-পাকিস্তান, রাশিয়া ইউক্রেন, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে টালমাটাল বিশ্ব শান্তি পরিস্থিতি। এরই মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। বাবা কিম জংউনের মতো বারবার অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হচ্ছেন তার মেয়েও।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উনের কিশোরী কন্যা তার বাবাকে পেছনে বসিয়ে একটি সেনাবাহিনীর ট্যাংক চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, তিনি হয়তো তার বাবার উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আজ শুক্রবার ছবিটি প্রকাশ করা হয়।
কিমের কন্যা জু এ নামে পরিচিত। তার বয়স আনুমানিক ১৩ বছর বলে মনে করা হয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তার নাম বা বয়স সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সাম্প্রতি তার বাবার সঙ্গে তাকে বারবার জনসমক্ষে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, জু বেশ মোনোযোগ দিয়ে ট্যাংক চালাচ্ছেন এবং হাসিমুখে তার বাবা ট্যাংকের বুরুজে হেলান দিয়ে বসে আছেন।
এ ছাড়া তিনজন সামরিক কর্মকর্তা ট্যাংকের বাইরের অংশে বসে আছেন। চলতি মাসের শুরুতে জুকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা যায়। অন্য একটি ঘটনায় তাকে হ্যান্ডগান দিয়ে গুলি চালাতেও দেখা যায়।
কেসিএনএ-এর প্রতিবেদন অনুসারে, কিম বৃহস্পতিবার এক নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেছেন। এটি ড্রোন এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করেছে।
এদিকে কিমের মেয়ের এই সাহসী ভূমিকায় দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। সারা বিশ্বে পুরুষরা যুদ্ধ পরিচালনা করলেও নারীরা তেমন সামনে আসেন না। কিন্তু কিমের মেয়ের এই ছবি ভিন্ন বার্তা দিচ্ছে বলে মনে করছেন তারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: