• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, লাগবে না অভিজ্ঞতা 

প্রকাশিত: ১২:২৮, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৩৯, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, লাগবে না অভিজ্ঞতা 

ইউএস-বাংলা এয়ারলাইন্স নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান পাস 
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে শক্তিশালী, চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

দায়িত্বসমূহ –
১. বিমানবন্দরে আসা হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আচরণের সাথে স্বাগত জানানো।
২. ব্যস্ত বিমানবন্দরে নিয়ম মেনে দক্ষতার সাথে হুইলচেয়ার পরিচালনা করা।
৩. বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠা-নামা করানো, বিমানের আসন থেকে যত্নসহকারে যাত্রীদের ওঠা-নামা করানো এবং হুইলচেয়ারে উঠানামার সময় সহায়তা করা।
৪. যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের জানতে চাওয়া তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং ধৈর্য্যশীল সেবা দেওয়া।
৫. গেট, কাউন্টার স্টাফ, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য বিমানবন্দরের লোকজনের সাথে মিলে কাজ করে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করা।
৬. হুইলচেয়ারগুলো পরিষ্কার, ঠিকঠাক চলছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত আছে সেটা নিশ্চিত করা।
৭. যেকোনো হুইলচেয়ার সমস্যার কথা তত্ত্বাবধায়ককে জানানো এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা করা।প্রয়োজন অনুযায়ী যাত্রী তথ্য এবং প্রদত্ত পরিষেবা নথিভুক্ত করে সঠিক রেকর্ড রাখা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬

বিভি/এসজি

মন্তব্য করুন: