কাস্টমার সার্ভিস অফিসার নেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কার্ড বিজনেস ইউনিট (জেও–ইও) কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
বিভাগ: কার্ড বিজনেস ইউনিট (জেও–ইও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কার্ড-ভিত্তিক পণ্য এবং ব্যাংকিং পরিষেবা সম্পর্কে প্রাথমিক ধারণা। কাস্টমার সার্ভিস, ব্যাংকিং অপারেশনস, কার্ড ব্যবসা, কল সেন্টার, কন্টাক্ট সেন্টার বা আর্থিক পরিষেবা খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬
বিভি/এসজি













মন্তব্য করুন: