• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত   

প্রকাশিত: ১৫:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত   

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। সম্প্রতি ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করতে হবে। 

পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরির যোগ্যতা, দায়িত্ব ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর।

বিভি/এসজি

মন্তব্য করুন: