৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ও স্থান চূড়ান্ত
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শুধু রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব তথ্য পাওয়া যাবে। তাই প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনার জন্য পরীক্ষার্থীদের পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে পিএসসি তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: