• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি

বাসস

প্রকাশিত: ১১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, বিমান বাহিনীর তিন হাজার ৫০০ জন এবং দেশের পাঁচটি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে এক হাজার ২১০ প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ সদস্য মোতায়েন থাকবে।

কোস্টগার্ড দেশের ১০টি জেলার ১৭টি আসনে, ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে তিন হাজার ৫৮৫ সদস্য মোতায়েন করবে।

পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন। র‌্যাবের নয় হাজার ৩৪৯ জন সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া নির্বাচনে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকে মোট এক হাজার ৯২২ জন সদস্য মোতায়েন করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: