• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত: ২১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির ছুটি বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এই ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে সমন্বয় বা পরিবর্তন করা যাবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে।

তবে এই বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পরিবর্তে পরবর্তীতে সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।

অর্থাৎ শিল্পকারখানার মালিকপক্ষ চাইলে ১০ ফেব্রুয়ারির ছুটির পরিবর্তে মাসের অন্য কোনো সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের দিয়ে কাজ করাতে পারবে। ভোটাররা যেন নিজ নিজ এলাকায় গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে উদ্দেশ্যেই শিল্পাঞ্চলে এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: