• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আবারও পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়ালো ইসি

প্রকাশিত: ১৮:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়ালো ইসি

আবারও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন কার্যক্রম করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধ এসেছে। তাই কমিশন ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: