• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দুদকে ৮ পদে পদোন্নতি

প্রকাশিত: ১২:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুদকে ৮ পদে পদোন্নতি

একজন উপ-পরিচালক ও সহকারী পরিচালক এবং তিনজন উপ-সহকারী পরিচালকসহ আট পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১০ ফেব্রুয়ারি ইস্যু হওয়া দুদক পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সই করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।  

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সহকারী পরিচালক রাজ কুমার সাহাকে উপ-পরিচালক পদে, হিসাব রক্ষণ অফিসার মো. নাসির উদ্দীন সরকারকে সহকারী পরিচালক পদে এবং প্রধান সহকারী মো. শাহাদৎ হোসেন, মো. ফারুক হোসেন ও মো. নূর বক্স বাবুলকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

অন্যদিকে কনস্টেবল ইমরান হোসেন, আমিনুল ইসলাম ও বাবুল ইসলামকে এএসআই পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: