গণতান্ত্রিক উত্তরণের প্রাক্কালে আছে বাংলাদেশ: দেবপ্রিয়
ফাইল ছবি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের প্রাক্কালে আছে বাংলাদেশ। এজন্য প্রয়োজন অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।
বুধবার (১৮ অক্টোবর) নাগরিক প্লাটফর্ম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ড. দেবপ্রিয় আরো বলেন, মধ্য আয়ের দেশে যেতে হলে শোভন কর্মসংস্থানের পাশাপাশি শোভন মজুরি অত্যন্ত জরুরি।
মধ্য আয়ের ফাঁদ এড়াতে রপ্তানি বাজার সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেয়ার পরামর্শ দেন ড. দেবপ্রিয়।
সেমিনারে অপরিকল্পিত নগরায়নের নানা দিক উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। সেবা পাওয়া জনগণে অধিকার উল্লেখ করে বক্তারা বলেন, শহরের সামাজিক নিরাপত্তা খাতের দিকে নজর দিতে হবে। এ জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তারা।
বিভি/রিসি













মন্তব্য করুন: