• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

জাফরকে হারিয়ে কক্সবাজার-১ আসনের এমপি কল্যাণ পার্টির ইবরাহিম

প্রকাশিত: ০০:৫৮, ৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ০৩:১০, ৮ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
জাফরকে হারিয়ে কক্সবাজার-১ আসনের এমপি কল্যাণ পার্টির ইবরাহিম

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি)।

বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি) প্রতীক পেয়েছেন প্রাপ্ত ভোট ৮১ হাজার ৯৫৫। পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি)। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯৮৬।

এ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল ৭জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও জাফর আলম এমপি।

অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ৭৭৩। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির হাজী বশিরুল আলম (হাতুড়ি), তার প্রাপ্ত ভোট ৫৩৭। ইসলামী ফ্রন্টের বেলালউদ্দিন (মোমবাতি), তার প্রাপ্ত ভোট ৬৯১। স্বতন্ত্র প্রার্থী কমরুদ্দিন আরমান (কলারছড়া), তার প্রাপ্ত ভোট ১৮০। তানভির ছিদ্দিকী তুহিন (ঈগল), তার প্রাপ্ত ভোট ২৪৪।

এদিকে নানা অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়। স্থগিত কেন্দ্র তিনটি হলো- চরন্দ্বীপ ভুমিহিন সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর ২৫), দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর ৭৪), মরনঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর ৮০)।

বিভি/এজেড

মন্তব্য করুন: