• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

নিরপেক্ষ নির্বাচন মানে বিএনপিকে জয়যুক্ত করার গ্যারান্টিঃ কাদের

প্রকাশিত: ০৭:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০৮:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২১

ফন্ট সাইজ
নিরপেক্ষ নির্বাচন মানে বিএনপিকে জয়যুক্ত করার গ্যারান্টিঃ কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে বিএনপিকে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি।  

বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে- মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে। তবে জনগণ সচেতন রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী করার গ্যারান্টি। বিএনপি ক্ষমতায় থাকতে বার বার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির নেতৃত্বে মোর্চা গঠন জাতীয় ঐক্যের মুখোশের আড়ালে ক্ষমতা ভাগাভাগির ফ্রন্ট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রত্যাবাসনে সরকারের নানামুখী উদ্যোগ চলমান রয়েছে। পাশাপাশি  মিয়ানমারের সাম্প্রতিক পটপরিবর্তন এবং এর পরবর্তী পরিস্থিতির উপর সরকার দৃষ্টি রাখছে বলেও জানান। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির গভীরতা অনুভব করে বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে চলমান তৎপরতা আরো বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন রাখেন, বাংলাদেশ আর কতকাল এ বোঝা বহন করবে?  

মন্তব্য করুন: