• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

গাজীপুরসহ দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

প্রকাশিত: ১৬:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরসহ দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের জেরে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের সভা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।

অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: