• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

‘ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর বিষয়ে জানেই না পররাষ্ট্র মন্ত্রণালয়’

প্রকাশিত: ১৬:১২, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১৮, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর বিষয়ে জানেই না পররাষ্ট্র মন্ত্রণালয়’

ফাইল ছবি

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন। তবে পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।

বিভি/এসজি

মন্তব্য করুন: