• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

প্রকাশিত: ১৮:৫১, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো'র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত