• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

এক মাসের মধ্যেই এলো সুখবর, প্রাথমিকে শিক্ষক হচ্ছেন ১৪ হাজার

প্রকাশিত: ২২:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক মাসের মধ্যেই এলো সুখবর, প্রাথমিকে শিক্ষক হচ্ছেন ১৪ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ৬১ জেলায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।

রবিবার (৮ ফেব্রুয়ারি)সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এক ক্লিকে দেখে নিন প্রকাশ হওয়া চূড়ান্ত ফলাফল।

প্রসঙ্গত, গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ১ হাজার ৪০৮টি কেন্দ্রে গত ৯ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: