• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ডিসেম্বর থেকে ৮৫০ অস্ত্র উদ্ধার করা হয়েছে: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ২০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১৩ ডিসেম্বর থেকে ৮৫০ অস্ত্র উদ্ধার করা হয়েছে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গত ১৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্রের একটি বড় অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশে আনা হয়েছিলো বলে ধারণা করছে প্রশাসন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিবাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সানাউল্লাহ বলেন, আজই কুমিল্লার একটি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনের সময় জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির জন্য মজুত করা হয়েছিল। রাজধানী ঢাকা, যশোর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে এসব মারণাস্ত্র জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ‘দুষ্টচক্র’ পরিকল্পিতভাবে নির্বাচনী সহিংসতা ঘটানোর চেষ্টা চালালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সফল হতে পারছে না।

তিনি বলেন, দুষ্টচক্র তাদের অপতৎপরতা থামিয়ে রাখেনি, কিন্তু আমরাও সচেতন আছি। যে কারণে সহিংসতা এখনো সেই পর্যায়ে ছড়াতে পারেনি। এখন পর্যন্ত তারা (আইনশৃঙ্খলা বাহিনী) যা করেছে, তার জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।

বিভি/এসজি

মন্তব্য করুন: