• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সম্পদের বিবরণী প্রকাশ: সবচেয়ে ‘ধনী’ উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রকাশিত: ২৩:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সম্পদের বিবরণী প্রকাশ: সবচেয়ে ‘ধনী’ উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিবরণী প্রকাশ করে। প্রকাশিত সম্পদের বিবরণী অনুযায়ী, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সম্পদের পরিমাণ ৫৫ লাখ টাকার বেশি বেড়েছে।

বাণিজ্য উপদেষ্টার সম্পদের বিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাণিজ্য উপদেষ্টার মোট পরিসম্পদের পরিমাণ ছিলো ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা। ২০২৪ সালের ৩০ জুনে শেখ বশিরউদ্দীনের মোট সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ টাকা টাকা। সে হিসেবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সম্পদের পরিমাণ বেড়েছে ৫৫ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

বিভি/টিটি

মন্তব্য করুন: