নির্বাচনে অভিযোগের দ্রুত ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করবেন।
০১৭১২৮৫৬৩৯৩,০১৭১১৯৬৮৭৫৭,০১৭১৪২৫৩৭৭৮,০১৭১২৮৭২০৭৩,০১৭৮৩১১৬১৬৫,০১৫৫৬৫৭৫৩৬৭,০১৫৫২৩৩২০৮৪,০১৭২৭৩৮১৫৪৯,০১৮৭৭০০০০০০,০১৭২৩০০৬৮৮৯,০১৫৪০৫৭৭২৩৭,০১৭১১৯৬৫৩০০,০১৭১৭০৯৫০৯৯,০১৭১১০৫০১৮৭ এই নাম্বার গুলোতে অভিযোগ জানানো যাবে।
বিভি/এমএফআর



মন্তব্য করুন: